Logo

সারাদেশ

সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো বিজ্ঞান মেলা

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো বিজ্ঞান মেলা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসদর কলেজ রোডে অবস্থিত বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণিকক্ষে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নানা সৃজনশীল প্রজেক্ট প্রদর্শন করেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী উপস্থাপনাগুলোর মধ্যে ছিল—ভূমিকম্পের সতর্কবার্তা, সৌরজগত, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, খাদ্যজাল, আগ্নেয়গিরি (ভলকানো), গ্রীনহাউস এবং পানিচক্র। এসব প্রজেক্ট শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে তোলার পাশাপাশি শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ভীতি দূর করার প্রয়াসকে স্পষ্ট করে তোলে।

প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেলা ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে ভিড় জমে যায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ান এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে ওঠেন।

মোহাম্মদ জামশেদ আলম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন