Logo

সারাদেশ

ফেনী পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

ফেনী পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন

ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. সামছুদ্দিন। ছবি : সংগৃহীত

ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. সামছুদ্দিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেন পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার নির্দেশক্রমে চট্টগ্রামের দোহাজারী থেকে তাকে ফেনী পৌরসভায় পদায়ন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবুজর গিফরীর বদলীর পর উক্ত পদটি দীর্ঘদিন শুন্য ছিল।

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন