Logo

সারাদেশ

দেশে চেতনার ব্যবসা করে রাজনীতি আর হতে দেওয়া হবে না : অপু

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২

দেশে চেতনার ব্যবসা করে রাজনীতি আর হতে দেওয়া হবে না : অপু

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী ও জুলাইযোদ্ধা হাসিবুর রহমান অপু বলেছেন, একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে যে এনসিপি মুক্তিযোদ্ধা বিরোধী। কিন্তু মহান মুক্তিযোদ্ধারা না থাকলে এই দেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন ভূখণ্ডও পেতাম না। এনসিপির কেউই মুক্তিযোদ্ধা বিরোধী নয়। তবে দেশে বারবার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে যে রাজনীতি হয়েছে, তা আর হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার এনসিপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সদর বাজারের অভিজাত রেস্টুরেন্ট রেডচিলিতে এ সভার আয়োজন করা হয়।

এনসিপি নেতা হাসিবুর রহমান অপু বলেন, `এনসিপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। মানুষের সমস্যার সমাধান ও জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। হাঁটি হাঁটি পা পা করে এনসিপি একদিন রাষ্ট্রক্ষমতায় যাবে এবং সারাবিশ্বে রোল মডেল রাজনৈতিক দলে পরিণত হবে।'

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ মিলন, পৌর এনসিপির প্রধান সমন্বয়কারী আরিফুজ্জামান হেলাল, উপজেলা এনসিপি নেতা নাজমুল হোসেন ও মকবুল গাজী।

রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন