ফেনীতে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল ও মাওলানা হারুনুর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, শহর জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা সামাউন হাসান প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, জামায়াত নির্বাচনবিরোধী নয়, বরং নির্বাচনমুখী একটি দল। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা করা হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলে আমরা প্রস্তুত আছি। তবে পিআর ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণও তা কোনোভাবেই মেনে নেবে না।”
এম. এমরান পাটোয়ারী/এআরএস

