Logo

সারাদেশ

বাউফলে অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মীভূত

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯

বাউফলে অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মীভূত

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। দুর্ঘটনাটি ঘটে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

অগ্নিকাণ্ডে এনায়েত হোসেনের মুদি দোকান ও মনোহরির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়্যার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত এনায়েত হোসেনের দোকান থেকে হয় এবং মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, ‘লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। কারণ মুদি দোকানের পাশাপাশি সেখানে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও চলতো।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন