Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় কৃষকদের মধ্যে আগাম শীতকালীন সবজির বীজ-সার বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

আলফাডাঙ্গায় কৃষকদের মধ্যে আগাম শীতকালীন সবজির বীজ-সার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের আগাম শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৫০ জন কৃষককে ৭ ধরণের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ১৫০ জন কৃষককে বীজসহ সার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২০ জন কৃষককে লাউ, ৪০ জনকে মিষ্টিকুমড়া, ৭০ জনকে বেগুন এবং ২০ জনকে শসার বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি কৃষিবিদ তুষার সাহা তার বক্তব্যে বলেন, ‘প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে।’

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকারের এই সহায়তা তাদের শীতকালীন আগাম শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।’

মিয়া রাকিবুল/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন