চট্টগ্রামে লোহার ডিপোতে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—আব্দুল কাদের, আবুল কাসেম, করিম, আব্দুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, রাসেল ও বাহার উদ্দিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ডিপোতে গ্যাস দিয়ে লোহার পাত কাটা হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিকদের পাশাপাশি ঠিকাদারও দগ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগ থেকে তাদের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জামশেদ আলম/এআরএস

