Logo

সারাদেশ

এমইউজে নির্বাচনে ৭ পদে প্রতিদ্বন্দ্বী ১৩ জন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

অ
এমইউজে নির্বাচনে ৭ পদে প্রতিদ্বন্দ্বী ১৩ জন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বিবার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট সম‌য়ে নয়জন প্রার্থীরা প্রত্যাহার করায় ১৩ প্রার্থী চূড়ান্ত হয়। তবে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিটি।

প্রার্থীতা প্রত্যাহারের পর যেসব প্রার্থী রয়েছেন- সভাপতি পদে দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ; সহসভাপতি পদে দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান; সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও ইনডিপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এএইচএম শামীমুজ্জামান; সহসাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার মো. আশরাফুল ইসলাম নুর; কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন ও এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান মো. রকিবুল ইসলাম মতি। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক মো. সেলিম গাজী।

তফশিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিএম রফিকুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন এইচ এম আলাউদ্দিন ও মিজানুর রহমান মিলটন।

এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন