ঝিনাইদহে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১
ছবি : বাংলাদেশের খবর
মহালয়া থেকে ক্ষণ গণনার অবসান ঘটিয়ে আজ (মহা ষষ্ঠী) দেবী দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহা ষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মন্ডপে মন্ডপে ভক্তদের আরাধনা, ধূপের গন্ধ ও ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠেছে পূজা মন্ডপগুলো।
ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, গত বছর ঝিনাইদহের ৬টি উপজেলায় ৪৩৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এ বছর তা বেড়ে ৪৪২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুরহান উদ্দীন/এআরএস

