Logo

সারাদেশ

সীতাকুণ্ডে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা বিনিময়

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:২৮

সীতাকুণ্ডে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা বিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চারটি পূজামণ্ডপে যান ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, হিন্দু-বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উত্তর জেলা আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব খান, আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মীর তোফায়েল, সালাউদ্দিন, আমান উল্লাহ, মীরেরহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম, মৎস্যজীবী দল নেতা শফিউল আলম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, তহিদুল ইসলাম নয়ন, আলী আক্কাস, ইসমাইল হোসেন, যুবদল নেতা আব্দুল হালিম, শওকত আলী, মামুন উদ্দিন, কৃষকদল নেতা এমাম হোসেন, নুরুল হুদা, স্বেচ্ছাসেবক দল নেতা আবু ইউছুপ, আব্দুল মাবুদ, রবিউল হোসেন প্রমুখ।

কাজী এনামুল বারী পূজামণ্ডপগুলোতে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে সর্বক্ষণ ছিলাম, আছি এবং থাকবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই ভাই-ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। পূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় রয়েছে নেতাকর্মীরা।

মোহাম্মদ জামশেদ আলম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন