Logo

সারাদেশ

কাঁচপুর সেতুতে অজ্ঞাত গাড়ি চাপায় ২ যুবক নিহত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

কাঁচপুর সেতুতে অজ্ঞাত গাড়ি চাপায় ২ যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রাকিব। তার বাড়ি রংপুর জেলায়। বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

তিনি জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি সরানোর জন্য অন্য একটি ট্রাকের সাহায্যে ঢাকামুখী লেনে সরানোর সময় সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকগুলো আটকে যাওয়ায় যুবকরা অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত হন।

নিহতরা সম্ভবত ওই ট্রাকের চালক ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন