Logo

সারাদেশ

ছাগল নিয়ে সংঘর্ষে শাহআলম নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

Icon

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪১

ছাগল নিয়ে সংঘর্ষে শাহআলম নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহআলম নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহআলম নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহআলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহআলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনার পর প্রথমে হামলার মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপ নেয়। মামলার আসামিরা দীর্ঘ সময় পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন