Logo

সারাদেশ

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি, অল্পের জন্য বাঁচলেন মা-মেয়ে

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৭:০৪

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি, অল্পের জন্য বাঁচলেন মা-মেয়ে

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মৌলভীপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিএনজির যাত্রী মা-মেয়ে। বৃহ্স্পতিবার (২ অ‌ক্টোবর) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ সিএনজি আটকে যায়। এ সময় চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। পরে অটোরিকশাটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করলে দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দেয়।

এ ঘটনায় সিএনজির যাত্রী মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকছুদা বেগম ও মেয়ে সানজিদা আক্তার চুমকি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের পরিদর্শক এসআই আশরাফ হোসেন।

  • মোহাম্মদ জামশেদ আলম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন