Logo

সারাদেশ

সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৬

সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘শিক্ষকের কণ্ঠ; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর;

সুনামগঞ্জ : দুপুরে উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া। সঞ্চালনা করেন বড়দল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মো. নুরুল হুদা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব জুনাব আলী।

গাজীপুর : বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, শ্রীপুর উপজেলা শিক্ষক - কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল সহ শিক্ষক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। আলোচনা সভা শেষে গুণী শিক্ষক হিসেবে পাঁচজন বিশিষ্ট শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

ফরিদপুর : বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার চার গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত চার গুণী শিক্ষক হলেন- আল হাসান মহিলা মাদ্রাসার ইংরেজি শিক্ষক তহমিনা খানম, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পাল ও রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। 

পঞ্চগড় : তেতুলিয়ায় জাতীয় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারের তেতুলতলায় শেষ হয়। তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ। 

চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পর্যায়ে কলেজ-স্কুল-মাদরাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকদের আয়োজনে ও অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। 

জয়পুরহাট : জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জয়পুরহাট সদর উপজেলার মজিবুর রহমান ঢালী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ‎জেসমিন নাহার, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা কার্যালয়ের পরিদর্শক বাহালুল আলম।

টাঙ্গাইল : ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে ফিরে এসে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোছা. আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম. রেজাউর করিম, অধ্যক্ষ আব্দুস সাত্তার, কলেজ শিক্ষক রেজাউল করিম রাশেদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রাসেল পারভেজসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী। 

ভোলা : লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মিলন, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. হাসনাইন হোসেন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উত্তর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান প্রমুখ। 

পিরোজপুর : পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক নেতৃবৃন্দের স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল তালুকদার। প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির, ইন্দুরকানী উপজেলার সেতারা সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা ইসলাম, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, শিক্ষক নেতা এমাদুল হকসহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ।

ফেনী : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে বিকেলে শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ রেদ‌ওয়ানের সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে প্রধান আলোচক ছিলেন অপর উপদেষ্টা মুফতি আবদুল হান্নান।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিযাম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ এম.একরামুল হক ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক শিহাব উদ্দিন, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী।

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান ও নাজমুন নাহার নেলী। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সঞ্জীব রেডিড।

  • ডিআর/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন