Logo

সারাদেশ

ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৪:০৩

ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৬ অক্টোবর) ফেনী র‍্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে আটক করে জাহেদ হোসেন (২৩) ও আয়েশা আক্তার (৪৪)-কে। জাহেদ টেকনাফ উপজেলার জাহিদি মোডা নোয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে। আর আয়েশা কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলি এলাকার উসমান গনির স্ত্রী।

র‍্যাব জানায়, গোপন সংবাদে মাদক পরিবহণের খবর পেয়ে তারা সাদা পোশাকে রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক পুরুষ পালানোর চেষ্টা করলে র‍্যাব তাদের দৌড়ালে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের কাছে মাদকসহ আটককারীদের হস্তান্তর করেছে।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার ও পরিচালক মিডিয়া এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘র‍্যাব আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও কাজ করছে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন