ছবি : বাংলাদেশের খবর
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় ৬০৭ পিস ইয়াবাসহ মো. আলম (৪৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইসতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটক মো. আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মধ্য নিলা গ্রামের মহেশখালিয়া পাড়ার মো. শরিফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক প্রাচারের খবর পেয়ে লালপোল আমানত হোটেলের সামনে অবস্থান করছিল টিমটি। এ সময় কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস তল্লাশি করলে ৬০৭ পিস ইয়াবা উদ্ধার হয় এবং আলমকে আটক করা হয়।
উপপরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন এবং আসামিকে হস্তান্তর করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী জানান, জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। পাশাপাশি মাদক সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও সভাও অব্যাহত আছে।
এআরএস

