Logo

সারাদেশ

ফেনীতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৭

ফেনীতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ৬ হাজার পিচ ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় চালককে আটক করা হলেও অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) ভোরে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প এর সামনে অবস্থান করে এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসকে সংকেত দেওয়ার এক পর্যায়ে মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে আনা হয় এবং গাড়িটি তল্লাশি করা হয়।

স্থানীয় পেট্রোল পাম্পে গ্যাস নিতে আসা জয়নাল আবেদীন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চালককে পেট্রোল পাম্পের পাশে নিয়ে অর্থের বিনিময়ে পালিয়ে যেতে সহযোগিতা করে।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসাররা আমাদের কয়েকজন চালকদের কাছে এসে জানান, এ গাড়িতে ইয়াবা পাওয়া গেছে, চালক পালিয়ে গেছে। আপনারা মামলায় সাক্ষী দিবেন। পরে আমিসহ আরও কয়েকজন চালক চলে আসি, সে জানায় গাড়ীটি চট্র মেট্রো- ট ১১-৪১১৬ সংকেত দিলে রাস্তার পাশে দাঁড়ায় এতে চালক উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখেছি পরে তারা জানান চালক পালিয়ে গেছে।

সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক ইসতিয়াক হোসেন ও উপসহকারী পরিদর্শক অজয় কুমার শীলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। মাইক্রোবাস টি নিয়ে আসা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইসতিয়াক হোসেন বুধবার (৮ অক্টোবর) বিকেলে বাদী হয়ে মামলা করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক বজলুর রহমান বলেন, ‘আমি ফেনী অফিসের অতিরিক্ত দায়িত্বে রয়েছি। ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ করেছে শুনেছি। কাউকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

  • এম. এমরান পাটোয়ারী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন