Logo

সারাদেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সদর উপজেলার ফতেহপুর ও শর্শদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এর আগে দুপুর ২টার দিকে শর্শদী ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে শার্ট ও লুঙ্গি ছিল।

এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এম. এমরান পাটোয়ারী/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন