Logo

সারাদেশ

চট্টগ্রাম সিইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

চট্টগ্রাম সিইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে বর্তমানে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত এ কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কতটা ক্ষতি করেছে তা এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানে সপ্তম তলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ওই কারখানায় কোনো শ্রমিক বা কর্মচারী আটকা পড়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন