Logo

সারাদেশ

আলফাডাঙ্গা ক্লাবের নতুন কমিটির সভাপতি ওমর, সম্পাদক হারুন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩৩

আলফাডাঙ্গা ক্লাবের নতুন কমিটির সভাপতি ওমর, সম্পাদক হারুন

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় অরাজনৈতিক সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের ২০২৫-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টায় আলফাডাঙ্গা সদর বাজারের চুয়াল্লিশের মোড়ে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বেলায়েত হোসেন শিকদার এবং পরিচালনা করেন সদস্য সচিব মো. শাহাবুল আলম। আলোচনা শেষে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ওমর আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হারুন-অর রশীদ।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম ফরিদ হোসেন বারু, এস এম তৌকির আহমেদ ডালিম ও ফারুক হোসেন কাজল; যুগ্ম সাধারণ সম্পাদক খান তারিক মাহামুদ ও আতিয়ার রহমান; সাংগঠনিক সম্পাদক মো. হানিফ কাজী; অর্থ সম্পাদক মো. শাহাবুল আলম; প্রচার ও প্রকাশনা সম্পাদক খান নওশের আলী; দপ্তর সম্পাদক মিয়া মোহাম্মদ শাহিন; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বিল্লাল মুন্সী এবং সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুল তুফান; শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন মাস্টার; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল আহসান জুয়েল; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রকিব; ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন উজ্জ্বল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানব কুমার বিশ্বাস; পর্যটন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সাগর মাস্টার এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম শিকদার।

এছাড়া কমিটিতে সাতজনকে কার্যকরী সদস্য করা হয়েছে। তারা হলেন : এম আর রাসেল আহমেদ, বেলায়েত শিকদার, রাজিব মোহাম্মদ রাসেল মাস্টার, জাহিদ হাসান বাহার মাস্টার, কামরুল ইসলাম দাউদ, ওবায়দুর ইসলাম এবং গোলাম আজম মুন্সী।

নবনির্বাচিত সভাপতি ওমর আলী এবং সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সকল সদস্যের সহযোগিতায় আলফাডাঙ্গা ক্লাব কাজ করে যাবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন