Logo

সারাদেশ

জেলা প্রেসক্লাবে নির্বাচিত হলেন বাংলাদেশের খবরের ডালিম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯

অ
জেলা প্রেসক্লাবে নির্বাচিত হলেন বাংলাদেশের খবরের ডালিম

রেজাউল হক ডালিম

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে এর আগে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

নির্বাচিতরা হলেন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

এদের মধ্যে প্রচার ও প্রকাশনা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংবাদিক মো. রেজাউল হক ডালিম বাংলাদেশের খবরের সিলেট ব্যুরো প্রধান।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি) অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার (মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার) ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

এসময় বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ প্রার্থী ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বাকি ৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ফয়সল আহমদ বাবলু ও মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা, এম. আর টুনু তালকুদার এবং রবি কিরন সিংহ (বর্তমান) প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সদস্য পদে লড়াই করবেন তুহিন আহমদ, মো. মোহিদ হোসেন, মো.  সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ (বর্তমান), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) ও রায়হান উদ্দিন।

আরএইচডি/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন