Logo

সারাদেশ

স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার মিডিয়া কর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিক উদঘাটন এবং প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, বিহঙ্গ নাট্যগোষ্ঠীর সভাপতি শাহিনুর রহমান লিটন, জেলা বাসদের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, গুলজার হোসেন গরিব, মো. আব্দুল্লাহসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, স্বর্ণময়ীর মৃত্যু আত্মহত্যা নয়, এটি হত্যা। তারা বলেন, স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন এবং তিনি কখনও স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারতেন না। যে বা যারা তাকে প্ররোচিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। আত্মহত্যার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির অভিযোগ।

স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন গণমাধ্যম আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর