Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:০১

আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকালে ​উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

​এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আল হাবিব, যুব বিষয়ক সম্পাদক শাহিন মোল্যা, ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাইদ মোল্যা এবং উপজেলা যুবদলের সদস্য আল-আমিন ইসলাম প্রমুখ।

​এ সময় বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, যিনি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে।

​প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ১০১ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন