Logo

সারাদেশ

অনৈতিক কাজে জড়িত থাকায় তরুণ-নারীর কারাদণ্ড

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:১১

অনৈতিক কাজে জড়িত থাকায় তরুণ-নারীর কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে তিন মাস ও এক বিধবা নারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ২২ বছর বয়সী এক তরুণ ও ৪০ বছর বয়সী এক বিধবা নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তরুণকে তিন মাস এবং নারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৮৬০ সালের দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীল ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

মিয়া রাকিবুল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন