Logo

সারাদেশ

আধিপত্য নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:১২

আধিপত্য নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের সদর উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের সদর উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কলোমনখালি বাজারে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের। এ নিয়ে কয়েকদিন আগে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। সোমবার সকালে কলোমনখালি বাজারে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্র ও ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন