Logo

সারাদেশ

ফরিদপুরে বিপুলসংখ্যক হাতবোমাসহ ৩ যুবক আটক

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

ফরিদপুরে বিপুলসংখ্যক হাতবোমাসহ ৩ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ হাতবোমা, বোতল বোমা, গানপাউডার, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আগামীকাল (বৃহস্পতিবার) কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে নাশকতা করার পরিকল্পনা নিয়েছিল তারা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের ফাঁকা বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুর জেলার মতলব উপজেলার পাঠানবাজার গ্রামের নূর মোহাম্মাদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই তিন যুবককে ব্যবহার করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ককটেল, বোতল বোমা, হাতবোমা, গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘নাশকতা করার উদ্দেশ্যে তারা বোমা তৈরি করছিল। আমরা বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছি। বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।’

  • ইমরান মুন্সি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর