Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় সশস্ত্র বাহিনী দিবস পালন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৮:১২

আলফাডাঙ্গায় সশস্ত্র বাহিনী দিবস পালন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর বাজারের কালিবাবু রোডে ডেসওয়া ট্রাস্টের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বাবুল ভূঁইয়ার বাসভবনের আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান। তিনি সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের অবদান তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ওয়াকিল উদ্দিন ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা। তারা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রাক্তন সৈনিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মানোয়ার মিয়া ও কর্পোরাল কাজী মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন কর্পোরাল মো. শাহারিয়ার হোসেন, সৈনিক মো. তরিকুল ইসলামসহ ডেসওয়ার অন্যান্য সদস্যরা। সার্জেন্ট মো. সাহেব আলী মোল্যা পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন।

আলোচনা শেষে ডেসওয়ার সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মিয়া রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন