Logo

সারাদেশ

বাসায় মাদক রেখে করতেন ব্যবসা, যুবক গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬

অ
বাসায় মাদক রেখে করতেন ব্যবসা, যুবক গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে ২০ বোতল ফেনসিডিলসহ মো. জহির (৩৬) নামে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহির উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাশেমবাড়ীর আবুল খায়েরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী জানান, বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপ-পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি টিম ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় জহিরকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি বাসায় মাদক রেখে ব্যবসা করতেন।

এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন