যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ১৮ গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮
ছবি : বাংলাদেশের খবর
যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলছে। এ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে যশোর কোতোয়ালি থানা থেকে ৩ জন, চৌগাছা থেকে ১ জন, শার্শা থেকে ১ জন, কেশবপুর থেকে ১ জন ও অভয়নগর থেকে ২ জনকে আটক করা হয়। এছাড়া মনিরামপুর থানা থেকে সর্বোচ্চ ৪ জন, বাঘারপাড়া থেকে ২ জন এবং বেনাপোল থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, ঝিকরগাছা থানা এলাকা থেকে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৩ জনকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধ দমনে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।
শহিদ জয়/এআরএস

