Logo

সারাদেশ

চাঁদপুরের পাঁচ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০১

চাঁদপুরের পাঁচ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য জানা গেছে।

আসনওয়ারি সংগ্রহকারীর সংখ্যা হলো: চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। এই সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্যানুযায়ী, চাঁদপুরের পাঁচটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি দল থেকে একাধিক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশেষ করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে একই দলের আরও ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা যায়, চাঁদপুর-১ আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি); চাঁদপুর-২ থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র); চাঁদপুর-৩ থেকে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম); চাঁদপুর-৪ থেকে মোঃ আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন