সখীপুরে সিএনজি অটোরিকশা উল্টে কৃষক নিহত
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের সখীপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম মো. মজনু মিয়া (৫৫)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সখীপুরের নলুয়া এয়ারপোর্ট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামের বাসিন্দা ও মরহুম হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নলুয়া এয়ারপোর্ট বাজারের কাছে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে যাওয়ায় মজনু মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও প্রাণে বাঁচানো যায়নি। জানা গেছে, নিহত মজনু মিয়া সবজি বিক্রির উদ্দেশ্যে সখীপুরে যাচ্ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় কেউ বাদী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মদুল্লাহ/এআরএস

