Logo

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২৮

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪

অ
অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২৮

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া কর্তৃক চাঁদপুর মেঘনা নদীর কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।’

আলআমিন ভূঁইয়া/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন