Logo

সারাদেশ

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

অ
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরও দুই আরোহী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আবুল মিয়া (৫৬)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি নতুন বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক বেপরোয়া গতিতে বরমী থেকে গফরগাঁও উপজেলার দিকে যাচ্ছিল। এসময় কাঁশিজুলি এলাকায় পৌঁছালে মোটরাসইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আবুল মিয়াকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহতের স্বজনরা জানান, রাতের বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছিলেন আবুল মিয়া। হঠাৎ দ্রুত গতির মোটরসাইকেল পেছন থেকে এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আঘাত পান। পরে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুজন কুমার পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এআরএস/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন