Logo

সারাদেশ

সোনারগাঁয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:০৯

সোনারগাঁয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় মহাসড়কের পিরোজপুর বাস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, ‘রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী তিসা পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী ও ট্রাকের থাকা দুই শ্রমিক সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মো. সজীব হোসেন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন