গাজীপুর-৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে গাজীপুর ৩ (শ্রীপুর) সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন, গোলাম সাকির আলী এবং ইসলামিক ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, কাগজপত্রে ত্রুটি এবং নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংশ্লিষ্টদের মতে, কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার ফলে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবেন, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে।
আতাউর রহমান সোহেল/এনএ

