Logo

সারাদেশ

গোপালগঞ্জে ২৫ জনের মনোনয়ন বৈধ, ১৩ জনের বাতিল

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:১২

গোপালগঞ্জে ২৫ জনের মনোনয়ন বৈধ, ১৩ জনের বাতিল

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ২৫ জনের মনোনয়ন বৈধ, ১৩ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসার মো. আরিফ উজ্জামান এ ঘোষণা দেন। মনোনয়ন বাতিলের প্রধান কারণ হিসেবে ঋণখেলাপি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি উল্লেখযোগ্য।

গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার অংশ) ১৩টি মনোনয়নের মধ্যে ৬টি বাতিল হয়েছে।

গোপালগঞ্জ-২ আসনে (সদর ও কাশিয়ানী উপজেলার অংশ) ১৩টি মনোনয়নের মধ্যে ৫টি বাতিল হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা) ১২টি মনোনয়নের মধ্যে ২টি বাতিল ও ২টি স্থগিত হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম, আশ্রাফুল আলম, এবি পার্টির মো. প্রিন্স আল আমিন, গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া এবং জাতীয় পার্টির সুলতান জামান খানের মনোনয়ন বাতিল হয়।

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল, রনী মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মো. সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাসের মনোনয়ন বাতিল হয়।

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত রাখা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর