নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
ফেনীর পরশুরামে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে ফুলগাজী উপজেলার আনন্দপুর মাদ্রাসার ছাত্র রিদওয়ান ইসলাম রাদিব মারা যান।
জানা গেছে, রাদিব ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আনন্দপুর মাদ্রাসার নুরানী বিভাগের দ্বিতীয় জামায়াতের ছাত্র। তিনি আনন্দপুর ইউনিয়নের মাওলানা সমাজের রিপনের ছেলে। কয়েকদিন আগে রাদিব তার মায়ের সাথে পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
রিদওয়ান ইসলাম রাদিবের মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন তার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন মিয়াজী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার বাদ আসর মাওলানা সমাজের ঈদগাহ মাঠে রিদওয়ান ইসলাম রাদিবের জানাজা অনুষ্ঠিত হয়।
এমবি

