Logo

সারাদেশ

নরসিংদীতে শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

নরসিংদীতে শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছে ন্যাশনাল কলেজ অব এডুকেশন। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে চলা এ মেলার উদ্বোধন করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন।

মেলায় ১৬টি স্টলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শনীতে প্রস্তর যুগ থেকে বর্তমান পর্যন্ত বিজ্ঞানের বিবর্তন ও ভূমিকা তুলে ধরা হয়।

স্টলগুলোতে দেখানো হয় কার্বন নিঃসরণের মাধ্যমে বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, মালামাল বহনকারী রোবট, আধুনিক কৃষিযন্ত্র, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, পানির সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদন, ভূমিকম্প পূর্বাভাস এবং অগ্নিঝুঁকি কমানোর বিশেষ ব্যবস্থা। কৃষি বিপ্লবের বিভিন্ন দিকও প্রদর্শনীতে স্থান পেয়েছে।

মেলায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কলেজ অব এডুকেশনের পরিচালক আরিফুল হক, জিহান সরকার মাসুম, নাজমুল হাসান, ফোরকান মিয়া, আরিফ পাঠান ও নজরুল ইসলাম।

শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বিজ্ঞান শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করবে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর