Logo

সারাদেশ

পাইকগাছায় মানবসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫২

অ
পাইকগাছায় মানবসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা

খুলনার পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জনশক্তি কর্মসংস্থান, প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। তিনি বলেন, জনশক্তি রপ্তানিতে খুলনা জেলা পিছিয়ে রয়েছে। বিগত পাঁচ বছরে সারা দেশ থেকে ৪০ লাখ ৪৪ হাজার ১১৪ জন মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করেছেন। এর মধ্যে খুলনা থেকে মাত্র ২৪ হাজার ৬২৩ জন বৈদেশিক কর্মসংস্থান পেয়েছেন।

তিনি আরও বলেন, খুলনায় চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মানুষ দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং বিদেশে কর্মসংস্থানে যেতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এসএম আমিনুল ইসলাম, সম্পাদক বাহারুল আলম, অধ্যক্ষ মো. আজহার আলী।

সভায় বক্তৃতা করেন অব. জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মুফতি আশরাফুল হোসেন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আতিয়ার রহমান, সরদার আ. মজিদ, মতিয়ার রহমান, দিপক চন্দ্র সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মো. শামছুর রহমান, মো. খাইরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, আ. হামিদ, জিয়াদ আলী, শফিকুল ইসলাম, আ. গণি সরদার, আবু সাদেক, আজিজুর রহমান, জিএম আল মামুন, সুলতান আহমেদ, রুহুল কুদ্দুস, গ্রাফিক্স শিক্ষক মো. রুবেল মল্লিক, মো. বিজয় হোসেন, কম্পিউটার অপারেটর শিক্ষক স্বর্ণা খানম, অনির্বাণ সরকার, মো. আমিনুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহাগ সরদার, অগ্রগতি সংস্থার রিয়াজ আহমেদ, ব্যাংক প্রতিনিধি রিন্টু রাণী মন্ডল প্রমুখ।

তারেকুল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন