ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন
সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক আলমগীর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
ছবি : বাংলাদেশের খবর
ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে প্রেসক্লাবের ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আতাউর রহমান তরফদার ও এম. এ. সামাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন আলী আকবর সাজু। এছাড়া কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্বারুল ইসলাম সবুজ নির্বাচিত হন।
সাহিত্য সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সুমন ও দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন ও মো. শাহাব উদ্দিন।
ভোটগ্রহণকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তদারকি করেন। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এআরএস

