Logo

সারাদেশ

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭

অ
ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পূর্ব নিজকালিকাপুর এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করে বিজিবি। আটক ব্যক্তির নাম গিলবার্ট আফে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, পরশুরাম সীমান্তে পূর্ব নিজকালিকাপুর এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে গিলবার্ট আফে নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে। আটককৃতের পাসপোর্ট অনুযায়ী তিনি গত ২১ মে ২০২৪ তারিখে নাইজেরিয়া থেকে বিমানযোগে ২২ মে ২০২৪ তারিখে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে  প্রবেশ করে ও ভারত থেকে অবৈধবাবে বাংলাদেশে প্রবেশ করে। 

আটক ব্যক্তিকে তার ব্যবহ্নত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশাকসামগ্রীসহ পরশুরাম থানায় হস্তান্তর করা হয়। 

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ফেনী ব্যাটালিয়ন  কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন