Logo

সারাদেশ

ফেনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬

অ
ফেনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফেনীতে ১১৫ পিস ইয়াবাসহ নুর আলম বাবুল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুল ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। 

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেপ্তার করে। 

সূত্র জানায়, শনিবার বিকেলে ইয়াবা মজুদের গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবু তাহেরের নেতৃত্বে ডিএনসির ৯ সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ভালুকিয়া এলাকার চৌধুরী বাড়ীতে তার ঘর ঘেরাও করে ১১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে নুর আলম প্রকাশ বাবুলকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, গ্রেপ্তার নুর আলম দীর্ঘ দিন এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে ও আসামিকে ফেনী মড়েল থানায় হস্তান্তর করা হয়।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন