শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নারীও রয়েছেন। তবে এখনো তাদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
শাহরিয়ার শাকির/ওএফ

