Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ৪

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১১

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ৪

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযানে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা নাঈমের (৩৮) বসতবাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং আনুমানিক ১৪ থেকে ১৫টি দা, ছুরি ও চাকু উদ্ধার করে।

অভিযানের সময় নাঈম ছাড়াও রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪)-কে আটক করা হয়। আটককৃত সবাই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত জিনিসপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন