ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৫:১২
নওগাঁর মান্দা উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার কসব ইউনিয়নের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কসব ইউনিয়নের নির্জন এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ওই ব্যক্তি ট্রান্সমিটারের যন্ত্রাংশ ও তামার তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহের পাশে ট্রান্সমিটার খোলার সরঞ্জাম ও বিচ্ছিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এম এ রাজ্জাক/এমবি

