Logo

সারাদেশ

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক তানভীর

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

অ
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচনে এস এম রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি ও এস এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।

শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুটি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোশাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানবজমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলাভিশন টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।

সৈয়দ বশির আহম্মেদ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন