৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা থেকে সাদ্দাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত (ঢাকা মেট্রো ঠ-১১-৮৫০১) একটি পিকআপ জব্দ করা হয়েছে।
পরে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি।
সজীব হোসেন/এমবি

