Logo

সারাদেশ

মেঘনা টোলপ্লাজা

অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষে নারী নিহত

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

অ
অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষে নারী নিহত

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা ব্রিজের প্রবেশ মুখে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আলেয়া খাতুন পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উলটো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন নামের এক নারী নিহত হন। সিএনজিতে থাকা বাকি পাঁচজন আহত হন। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, দুর্ঘটনার পরই অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

সজীব হোসেন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন