Logo

সারাদেশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

অ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুরের শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। 

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কের চকপাড়া এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মামুন (৩০)। তিনি উপজেলার কড়ইতলা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- উপজেলার প্রধানের চালা কপাটিয়াপাড়া গ্রামের আনিস (২৮), আনিসের স্ত্রী তানিয়া (১৯) ও তার মেয়ে আনিশা (৫), তানরিফ (২০)। আহতদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেল সেন্টারে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মাওনা চৌরাস্তা থেকে একটি মোটরসাইকেল মাওনা-গাজীপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল। একই সময় গাজীপুর বাজার থেকে অপর একটি মোটরসাইকেল মাওনা চৌরাস্তা দিকে আসছিল। সন্ধ্যা পৌনে ৬ টায় মাওনা ইউনিয়নের চকপাড়া এসিআই কারখানার সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান একটি মোটরসাইকেলের চালক মামুন। গুরুতর আহত হন মোটরসাইকেল দুটির আরও পাঁচজন। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন