Logo

সারাদেশ

নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:২২

অ
নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অবান্তর পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া পৌর শহীদ মিনারের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। 

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বৌয়াকুড় টিএন্ডটি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বি মিয়া, সহদপ্তর সম্পাদক আফজাল হোসেন মোল্লা, তৌফিকুল ইসলাম প্রত্যয় প্রধান, ইবনে আদেল শশী, সজীব পাল জুম্মন, অ্যাডভোকেট মনির, সাইফুল বিন মিয়াজ, মইনুল হোসেন তৌসিফ, মুজাহিদুল ইসলাম পিয়াস ও শাহেদ ভূঁইয়াসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন